1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে জমি বিরোধের জেরে বৃদ্ধকে গুরুতর জখম

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
প্রতীকী ছবি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে জমিজমা বিরোধের জের ধরে আব্দুর রউফ মন্ডল (৬৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্বরা। বর্তমানে তার অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রউফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ওই ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত ফজলে রহমান মন্ডলের ছেলে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রউফ মন্ডলের সঙ্গে দীর্ঘদিন যাবত একই এলাকার মমিনুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী ইউপি সদস্য ছবেদ আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ মমিনুল ইসলাম দলবল নিয়ে তার পথরোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালানো হয়। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগাম সদর হাসপাতালে রেফার করে।
ভুক্তভোগী আব্দুর রউফ মন্ডল জানান, শুক্রবার জমি বন্ধকের এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মমিনুল ইসলামরা আমার ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় আমাকে বেদম মারধর করে এক পর্যায়ে আমার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, তার পায়ে বড় ধরণের ক্ষত রয়েছে। অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ