1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টায় আটক ১

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading...
গ্রেফতারের প্রতীকী ছবি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে ঢুকলো এক বাংলাদেশী চোরাকারবারি।
পরে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এস এর কাছে এ ঘটনা ঘটে। এই দিন সন্ধ্যায় চোরাকারবারি আটকের বিষয়টি বিজিবির বরাতে নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
আটক চোরাকারবারি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জয়নাল হকের ছেলে মোঃ নবাব আলী (৩৫)।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, চোরাকারবারি নবাব কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে।
বিজিবি সুত্র আরও জানায়, আটক চোরাকারবারিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বিজিবির এক কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন তারা এক চোরাকারবারিকে আটক করেছেন। তারা আটককৃতকে থানায় নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ