1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে চার দিনেও দেখা মেলেনি সূর্যের

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে...
খরকুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে চার দিন ধরে দেখা মিলছেনা সূর্যের। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাস ও মেঘলা আকাশের কারণে শীত অনুভুত হচ্ছে বেশি। একটানা বৈরী আবহাওয়ার কারণে কৃষিকাজে স্থবিরতা দেখা দিয়েছে। দিনমজুররা যেতে পারছেন না কাজে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ শুক্রবার ভোর ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। গত তিন দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যকিরণ না থাকায় ঠাণ্ডা অনুভুত হচ্ছে বেশি।
নদ নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে হিমেল বাতাস বেশি থাকায় শীতের দাপটে কাবু হয়ে পড়েছে শিশু, নারী ও বয়স্করা। অনেকেই খরকুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন।
অনেক এলাকায় এখনও সরকারি ও বেসরকারি কম্বলসহ শীতবস্ত্র পৌঁছেনি।
সদর উপজেলার চর সারডোব গ্রামেরর বাসিন্দা আব্দুল খালেক জানান, চরে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বোরো চাষের জন্য জমি তৈরী ও সবজির পরিচর্যা করতে পারছেননা কৃষকরা।
একই গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, একটানা ঘন কুয়াশা থাকা আলুর জন্য ক্ষতিকর।
লেট ব্লাইটের আক্রমণ ঠেকাতে তাই ঘন ঘন স্প্রে দেওয়া হচ্ছে। এদিকে শীতের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি কমে গেছে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই জানান, জেলায় শীতার্থ মানুষের মাঝে এ পর্যন্ত ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ