1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

বরগুনায় নৌকা প্রার্থীকে হারালেন স্বতন্ত্র প্রার্থী

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
Image loading......
গোলাম সরোয়ার টুকু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সুলতানা নাদিরা
তাওরাত হোসেন তালহা, বরগুনা প্রতিনিধি:-
পাঁচবারের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে বরগুনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) গোলাম সরোয়ার টুকু। তিনি মোট পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গোলাম সরোয়ার টুকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট
বরগুনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম’র প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনেও কোনও প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ