1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে খালি পায়ে ভোট দিতেে এসেছেন বয়োবৃদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহণ। প্রথমদিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারের সংখ্যা।
আগত ভোটারদের মধ্যে নারীর সংখ্যা বেশি। কোনো কোনো কেন্দ্রে ভোট দিতে এসেছেন বয়োবৃদ্ধরা। প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও। ভোট সুষ্ঠু করতে মাঠে রয়েছে ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুর ২টা পর্যন্ত সদর, উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার প্রায় ১৫টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে একই চিত্র। ভোটারের দীর্ঘ লাইন না থাকলেও শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ।
চিলমারী উপজেলার থানাহাট বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসা পরশ বালা বলেন, সকালে এসে ভোট দিলাম। দেশের উন্নয়ন, আমাদের উন্নয়নের জন্য ভোট দিতে এসেছি।
কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে জাতীয় পার্টির ৪ জন, আওয়ামী লীগের ২ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১৭ লাখ ৮২ হাজার ৩২ জন।
জানা গেছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম জেলায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ