1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে জাপা প্রার্থী রুহুল আমিন হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
Image loading
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টি (জাপা) মনােনীত প্রার্থী সাবেক এমপি ও দলটির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হৃদরােগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টি (জাপা) মনােনীত প্রার্থী সাবেক এমপি ও দলটির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হৃদরােগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন।
সােমবার (১ জানুয়ারি) ভাের ৭ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরাগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেন রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হলে রোগীকে প্রথম স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইসিজি রিপাের্টে হার্টের সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা শুনেছি।
কুড়িগ্রাম-৪ আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুহুল আমিন। এর আগে একই আসন থেকে ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ