1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভোটারদের ভয় দেখালে শাস্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি: কুড়িগ্রাম জেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ঘরে বাইরে কোনো জায়গায় ভোটারদের ভয় দেখালে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদের সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ইলাহী, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ