1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

পৃথক অভিযানে ২ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নাগেশ্বরী থানার নেওয়াশী ইউনিয়নের চাকের কুটি গ্রামের কুখ্যাত মাদক কারবারি রিপন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে, নাগেশ্বরী থানা পুলিশের আরো একটি দল বুধবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ী রোডের মফিজের মোড় এলাকা থেকে ফুলবাড়ী অনন্তপুর কদমতলা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একইসাথে ফুলবাড়ী উপজেলা থানা পুলিশ বুধবার রাতে ফুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের জকুরতল বকুলতলা নামক স্থানে একটি ব্যটারি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে পুলিশ অটোরিক্সাটি জব্দ করেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ