1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
দেশবরেণ্য কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকীতে কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ ও সম্মানিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক এবং সংগঠনসমূহ।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে দেশবরেণ্য কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
ছবি লোড হচ্ছে

দেশবরেণ্য কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ ও সম্মানিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক এবং সংগঠনসমূহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলা নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি ও কবি ইউসুফ আলমগীর।
শ্রদ্ধাঞ্জলি শেষে লেখকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলার শুভ উদ্বোধন করেন লেখক সহধর্মিণী প্রখ্যাত কথাসাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হক। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দীন, পিপি এস. এম. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক মাতলুবুর রহমান সফি খান, আহসান হাবিব নিলু সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ