1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সাজাপ্রাপ্ত মাদক কারবারি ভুয়া ডাক্তার সেজে আত্মগোপন

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
গ্রেপ্তারকৃত কুড়িগামের ভুয়া ডাক্তার মাদকারবারি মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামে মাদক মামলার সাজার ভয়ে ভুয়া চিকিৎসক সেজে আত্মগোপন ছিলেন মমিনুল ইসলাম নামের এক মাদক কারবারি। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পর তাকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ।
পুলিশ জানায়, কুড়িগ্রামের ফলবাড়ীতে ২০১৪ সালে মাদকসহ গ্রেপ্তার হয় ফুলবাড়ী বড়লই গ্রামের মাদক কারবারি মো: মমিনুল ইসলাম। মাদক মামলায় জামিন পাওয়ার পর দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রামে চিকিৎসক পরিচয়ে আত্মগোপন করেন তিনি। পরে ২০২২ সালে সেই মাদক মামলায় তার ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
পুলিশ আরও জানায়, ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে। অনুসন্ধানের এক পর্যায়ে দীর্ঘদিন ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে গতকাল গ্রেপ্তার করে ফুলবাড়ী থানার একটি দল।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ