1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে মহাপরিচালক মেজর জেনারেলের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত: ছবি: বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, বিজিবি’র প্রতিটি সদস্যকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পালন করতে হবে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর ও দায়িত্বপূর্ণ সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক এদিন রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি ব্যাটালিয়ন সদরের সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রপাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে বিজিবি মহাপরিচালক কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট আইসিপি ও তৎসংলগ্ন সোনাহাট বিওপি পরিদর্শন করেন। সোনাহাট আইসিপিতে বিজিবি মহাপরিচালক গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিসহ ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনের সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রংপুর রিজিয়ন কমান্ডার, রংপুর সেক্টর কমান্ডার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, বিজিবি’র প্রতিটি সদস্যকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পালন করতে হবে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর ও দায়িত্বপূর্ণ সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক এদিন রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি ব্যাটালিয়ন সদরের সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রপাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে বিজিবি মহাপরিচালক কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট আইসিপি ও তৎসংলগ্ন সোনাহাট বিওপি পরিদর্শন করেন। সোনাহাট আইসিপিতে বিজিবি মহাপরিচালক গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিসহ ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনের সময় বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রংপুর রিজিয়ন কমান্ডার, রংপুর সেক্টর কমান্ডার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ