1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে শুকনো নদীতে চাষাবাদ, মিলছে সাফল্য

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ইং
জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের সাথে মানিয়ে নিতে শুকনো নদীতে চাষাবাদ করছে কুড়িগ্রামের ফুলবাড়িয়ার মানুষ। চরের জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে চাষী। মাছ শিকারের বদলে ফলাচ্ছেন ফসল-সবজি। অভিযোজন পদ্ধতি ব্যবহারে আসছে এ সাফল্য।
উজান থেকে নেমে আসা স্রোত থাকে বারোমাস। তাই নদীর নাম বারোমাসিয়া। কুড়িগ্রামে একসময় এই নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতো নদী তীরের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী যাচ্ছে শুকিয়ে। পরিস্থিতি এতোটাই বদলেছে যে, এখন নদীর বুকেই ফসল ফলাচ্ছে চাষী। চরের উর্বর মাটিতে পুরোদমে চলেছে শীতকালীন সবজির আবাদ। আর্থিকভাবে লাভবান হচ্ছেন চরাঞ্চলের মানুষ।
অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত সরিষা, ধান, পাট, পেঁয়াজ, মরিচসহ নানা রকম ফসল-মসলা লাগিয়েছিল চরের কৃষক। এখন ব্যস্ত সেই ফসল ঘরে তোলায়। আবহাওয়া অনুকূল আর বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছে চরবাসী।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, অভিযোজন পদ্ধতিতে চাষাবাদের ফলে বেড়ে যাচ্ছে শীতকালীন ফসলের আবাদ। এছাড়া এমন আমনের জাত ব্যবহার করা হচ্ছে যে দ্রুত ফসল ঘরে তোলা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ