1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ডিমের খাঁচায় ১০২ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
গ্রেপ্তার মফিজুল ইসলাম (৬২) ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের বাসিন্দা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় কোয়েল পাখির ডিমের খাঁচায় লুকানো ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে পৌরসভার আলেপের তেপতি এলাকার সড়ক থেকে ১০২ বোতল ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার।
গ্রেপ্তার মফিজুল ইসলাম (৬২) ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের বাসিন্দা।
ওসি রুপ কুমার জানান, মফিজুল ইসলাম অটোরিকশায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সঙ্গে অভিনব কায়দায় লুকিয়ে ১০২ বোতল ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় অটোরিকশাটিও।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার বিকালের মধ্যে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ