1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, মূলহোতাসহ ২জন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
ছবি লোড হচ্ছে
ছবি সংগ্রহীত: দৈনিক কলম
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এর আগে , গত ১১ ডিসেম্বর
কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সন্ধ্যা ছয়টার দিকে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তনুরা হাজিপাড়া গ্রামের মোঃ ইউনুছ আলীকে ডিবি পরিচয়ে তার মোটরসাইকেলটি সাইড করায় ৪ ছিনতাইকারী । মোটরসাইকেল সাইড করলে তারা ভুক্তভোগীর দেহ তল্লাশী করে তার কাছে থাকা চেকবইয়ের পাতা ও মোবাইলটি নিয়ে নেয়। মোটরসাইকেলের চাবি, চেকবইয়ের পাতা ও মোবাইল নেয়ার কারণ জানতে চাইলে ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে। পরে কৌশলে ছিনতাইকারী চক্রের এক সদস্য মোটরসাইকেল নিয়ে চলে যায় এবং অপর ৩ সদস্য ভুক্তভোগীকে থানায় ডেকে তাদের সাথে থাকা গাড়িতে উঠে রংপুরগামী রাস্তার দিকে চলে যায়। ভুক্তভোগী কুড়িগ্রাম সদর থানায় এসে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলর সূত্র ধরে এসআই (নিরস্ত্র) মোঃ নওশাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ২০ ডিসেম্বর রাত দেড়টার দিকে জামালপুর জেলার পশ্চিম ফুলবাড়ীয়া (কদমতলা) এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করে। মোটরসাইকেল,মোবাইল ও চেকের পাতা উদ্ধার করে । গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার উত্তরহাট বামুনী এলাকার মোঃ নাজমুল ইসলাম (২৮) ও বগুড়া জেলার কাহালু থানার কৈগাড়ী এলাকার মোঃ ইমরান হোসেন (২৩)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ডিবি পুলিশের ভুয়া পরিচয় প্রদান করে অপরাধ করে আসছিলো। কুড়িগ্রাম জেলায় এই ঘটনা ঘটিয়ে জামালপুর জেলায় আত্মগোপনে ছিল। কিন্তু কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস টিমের টানা ২ দিনের নিরলস অভিযানে ছিনতাই হওয়া মামালালসহ হাতেনাতে গ্রেফতার হয় এই দুই ছিনতাইকারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ