1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

৩ বছরের সাজা এড়াতে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
Image loading
ছবি সংগ্রহীত: কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার গ্রেপ্তার হওয়া আসামি চাঁন মিয়া
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ইং
কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি । অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।
আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া মুখপাত্র ) রুহুল আমীন ।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩) । তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে । গতকাল রবিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয় । মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎ খাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন । এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন ।
এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন । উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ