1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

দোকানের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যাসহ পৃথক ঘটনায় সংঘর্ষে আরও একজন নিহত

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
ছবি লোডিং
ছবি: ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ. কে. এম. আনোয়ার সাঈদ তিতু,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্যকাশিপুর বাজারে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আবাদি জমির ওপর দিয়ে ট্রলি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে সুলতানের কাছে ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এ সময় সুলতানের লোকজন রফিকুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় গুরুতর আহত হন রফিকুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধরলার চর-মেখলি এলাকার সাদ্দাম হোসেনের ভূট্টা ক্ষেতের উপর দিয়ে ট্রলি নিয়ে যান হাসান। এতে হাসানের সঙ্গে সাদ্দামের ঝগড়া লেগে যায়। পরে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) ঘটনাস্থলে আসলে তার উপরও হামলা করেন হাসান। এ সময় সমস্ত ভান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ