1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সমুদ্র থেকে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
মরদেহ থাকা ট্রলার এর ছবি লোডিং
ভাসমান উদ্ধারকৃত ট্রলার থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেষ্ক: কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি ট্রলার ভেসে আসে, যার মধ্যে কোনো মাছ ছিলো না। সন্দেহ হলে তারা পাটাতন তুলে দেখতে পান পুরো জায়গাটা বরফে ঢাকা। এর মধ্যে দিয়ে একজনের হাতের কিছুটা অংশ দেখা যায়।

পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। দুপুর ৩টা ৪২ মিনিটে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। নতুন করে আর কোন লাশ পাওয়া যায়নি।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। ডাকাত দল লুটপাট করে জেলেদের খুন করেছে।

শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা ট্রলারটি কূলের কাছাকাছি নিয়ে আসে। (খবর সংগৃহীত)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ