1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা থেকে ভাঙ্গা রেল চালু হবে আগামী বছরের জুনে

  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২

অনলাইন ডেস্ক::রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের জুন মাসকে নির্ধারণ করা হয়েছে। তবে আগামী বছরের ২৬ মার্চের লক্ষ্য নিয়ে কাজ করা হবে। যদি কোনো কারণে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।’
তিনি বলেন, ‘একই দিনে সড়ক ও রেল চলাচল শুরু করা সম্ভব নয়।’
রবিবার (১৫ মে) দুপুরে সরেজমিনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে রেললিঙ্ক প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার আবু সাঈদ এবং সেনাবাহিনীর কর্মকর্তা, রেল কর্মকর্তা ও ঠিকাদারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারে পাথরবিহীন রেল লাইন বসে গেছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুতে সড়ক পথ একেবারেই প্রস্তুত। তবে রেল পথে পাথরবিহীন রেলট্র্যাক বসানো বাকি। বহুমুখী এই সেতুর নিচতলার এক পাশে বসেছে গ্যাস লাইন, আরেক পাশে সার্ভিস লেন। মাঝখানেই রেল লাইন। পাথরবিহীন রেল লাইন স্থাপনে সময় লাগবে প্রায ছয় মাস।
আরও জানা যায়, সেতুর দুই প্রান্তে ৭ দশমিক ১৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হয়ে যাওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেল লাইন দ্রুত সম্পন্ন হবে।
ঢাকা থেকে যশোর পযর্ন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি পরিদর্শন করে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চালু হবে আগামী বছরের জুনে।’ সূত্র দৈনিক ইত্তেফাক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ