1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু!

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
Close-up of couple's hand in hand on bed.

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে গার্মেন্টসকর্মী এক দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনীতে এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার ফাছির উদ্দিনের ছেলে মো. ফিরোজ হোসেন (২৭) ও তার স্ত্রী নেত্রকোনা জেলার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার সবুজ মিয়ার মেয়ে তাহমিনা আক্তার লিজা (২০)।

পুলিশের ওই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনীর ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার। মাসখানেক লিজা চাকরি ছেড়ে দেন। ফুটপাতের হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট রবিবার তারা দু’জনেই সেবন করে। রাত দেড়টার দিকে তাদের হৈ চৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বিবস্ত্র অবস্থায় পায়। এ সময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌন উত্তেজক ট্যাবলেট সেবনের কথা বলে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ