1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বরিশালে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী আকলিমা বেগমকে হত্যার ঘটনায় পাষন্ড স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দন্ডাদেশের রায় ঘোষণা করা হয়েছে।

 

আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম। দন্ডপ্রাপ্ত কবির হোসেন মাঝি জেলার হিজলা উপজেলার কাকুরিয়া গ্রামের রতন মাঝির ছেলে ও পেশায় একজন জেলে।

 

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির এজাহারের বরাত দিয়ে জানান, স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় ২০১৮ সালের ১৪ জুলাই আকলিমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে কবির। এরপর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করা হয়।

 

নিহত আকলিমা লক্ষীপুরের চর আবাবিল গ্রামের আবুল বাশার ফকিরের কন্যা। মামলার বাদী নিহতের ভাই ইব্রাহীম ফকির তার বোনকে হত্যার অভিযোগ এনে ১৫ জুলাই একমাত্র কবিরকে আসামী করে হিজলা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কবিরকে গ্রেফতার করার পর ১৬৪ ধারা জবানবন্দিতে আকলিমাকে শ্বাসরুদ্ধ করে হত্যার বিষয়টি স্বীকার করা হয়। মামলায় ১৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিবার শেষকার্যদিবসে বিচারক আসামীর উপস্থিতিতে উল্লেখিত রায় ঘোষণা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ