1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

পূজায় শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ডেস্ক রিপোর্ট ॥ পূজায় দামি শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিথি রাণী (১৮) নামে এক গৃহবধূ।সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাফিত পাড়া গ্রাম ওই গৃহবধূও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।দিথি রাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবর ভমর রায়ের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল দিথি রাণীর। দিথি রাণী রবিবার সন্ধ্যায় ভূল্লি বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী তা না দেওয়ায় বাড়িতে গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিমানে সে রাতে নিজ শয়ন কক্ষে সরের সঙ্গে ও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগায়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ট করেন, রংপুর যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্বামী ভমর রায় বলেন, প্রেম করে ভাইয়ের শালিকাকে বিয়ে করেছিলাম। আমি রাজমিস্ত্রীর কাজ করি তেমন রোজগার না থাকায় সংসারে অভাব অনটন লেগে থাকে। পূজায় একটা শাড়ী কিনার জন্য স্ত্রীকে নিয়ে বাজারে গেছিলাম। ওই সময় আমার কাছে মাত্র ১ হাজার টাকা ছিল। কিন্তু সে কমদামে শাড়ী নিবে না। এই অভিমানে বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগাবে আমি তা বুঝতে পারিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ