1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কাশিপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

 নিজস্ব প্রতিবেদকঃ গত ৮ তারিখ বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কাশিপুর প্রশিকা অফিসের সামনে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করতে গেলে পরাজিত প্রার্থী মামুন মেম্বারের ছেলে রাব্বি বাহিনীর হামলায় গুরুতর আহত হয় তিন সংবাদকর্মী। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত হামলার ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী শাকিলের বড় ভাই মোঃ শামিম সিকদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

যাহার মামলা নং ১২ তারিখঃ ০৭/১০/২০২১। মামলার আসামিরা হলেন সৈয়দ রাব্বি, সৈয়দ গোলাম কবির মামুন, নয়ন মুন্সি, মাসুদ, মাসুদ রাঢ়ি, শহীদ ঢালি আবুল কালাম,তারেক মৃধা, সোহান শিকদার,সৈয়দ রামিম,সৈয়দ রাফি, বাদশা, মিজান রাঢ়ি, স্বাধীন, অরুণ, সাব্বির, সাগর মাঝী, সুমন, সামিদ ও অজ্ঞাত আরো ১০/১২ জন। এদিকে হামলায় আহত ভুক্তভোগী সংবাদ কর্মীরা জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি এবং আমাদের ২ টি মোবাইল,২ টি ডিএইচেলার ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, আমরা আমাদের থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ক্যামেরা ফেরত সহ দোষীদের শাস্তির দাবি করছি।

এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এস আই সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে মাসুদ ও আবুল কালাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার করার অভিযান চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ