1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ইউএনও’র স্পিডবোটে ট্রলারের ধাক্কা, শর্টগান নদীতে

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেহেন্দীগঞ্জ সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে বের হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ইলিশ বোঝাই একটি ট্রলার। ওই ট্রলারের ধাক্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে থাকা দুই জন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের একটি শর্টগান নদীতে পড়ে গেছে। ওই ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে পড়ে যাওয়া শর্টগানের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তবে বিকেল সোয়া ৫টা পর্যন্ত হারিয়ে যাওয়া শর্টগান উদ্ধার কিংবা স্পিডবোটে ধাক্কা দেয়া ইলিশ বোঝাই ট্রলারের কোনো সন্ধান করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, শুক্রবার মেহেন্দিগঞ্জ সংলগ্ন বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের খবর পেয়ে অভিযানে বের হন। গজারিয়া নদীর সিকদার বাড়ি ঘাট এলাকা অতিক্রমকালে ইলিশ বোঝাই একটি ট্রলার তাদের বহনকারী স্পিডবোটের মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা দেয়। এতে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহীম ও মো. তুহিন আহত হয়। এ সময় তুহিনের কাছে থাকা একটি শর্টগান নদীতে পড়ে যায়। এ ঘটনার পর কিছু বুঝে ওঠার আগেই শক্তিশালী ইঞ্জিনচালিত মাছ ধরা ট্রলারটি পালিয়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা শর্টগান উদ্ধারে দুর্ঘটনা এলাকায় নদীতে তল্লাশি শুরু করে। তবে বিকেল পর্যন্ত শর্টগানটি পাওয়া যায়নি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ইউএনও শাহাদাত হোসেন মাসুদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ