1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

পটুয়াখালীর নিউমার্কেটে শতাধিক দোকান আগুনে ভস্মীভূত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী শহরের ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক দোকানপাট ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাতের সঠিক কারন এখনও জানা যায়নি। তবে মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপ-পরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, মেসেজ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা।

আগুন লাগার পর পরই ঘটনাস্থলে ছুটে আসে নিউমার্কেটের সকল ব্যবসায়ীরা। যার যার দোকান থেকে মালপত্র সরিয়ে রাস্তার পাশে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে গেছে মুদি-মনোহরী, চালের আড়ৎ, হার্ডওয়ার, ক্রোকারিজ, স্টেশনারীসহ অন্যান্য অন্তত শতাধিক দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ