1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

নিবন্ধন না থাকলেও বন্ধ হবে না যেসব মোবাইল

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক::
সারাদেশে সব অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুক্রবার (১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব প্রকার অবৈধ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে কিছু হ্যান্ডসেট রয়েছে যেগুলো বন্ধ হবে না।

বিটিআরসি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের আগে যেসব হ্যান্ডসেট সচল রয়েছে সেগুলো বৈধ হউক আর অবৈধ বন্ধ হবে না। তবে ১ অক্টোবর থেকে যারা নিবন্ধন ছাড়া হ্যান্ডসেট ব্যবহার করবেন তাদের মোবাইল ফোনে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

গতকাল বৃহস্পতিবার মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর এই কার্যক্রম চালু করলো বিটিআরসি।

বিটিআরসি আরও জানিয়েছে, শুক্রবার (১ অক্টোবর) সকাল থেকে নিবন্ধন হয়নি এমন মোবাইলে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ করে দেবে সংস্থাটি।

গত ১ জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হয়েছে। আজ থেকে কোনো অবৈধ সেট বিক্রি করলে, অভিযোগের ভিত্তিতে গ্রাহককে সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে বিক্রেতা।

একই সঙ্গে দেশের মোবাইল ফোন আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবৈধ হ্যান্ডসেট উৎপাদন এবং আমদানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ