আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ইং ০৭:০১ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শাপলা মোড় ও তুরা রোড এলাকায় মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে অভিযানটি পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিন।
অভিযানে দেখা যায়, মহাসড়কের জায়গা দখল করে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ও বিভিন্ন মালামাল রাখা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চলাচলে বিঘ্নের সম্মুখীন হচ্ছে। এ ধরনের অনিয়মের দায়ে মোঃ তানভির আলম ও মোঃ ইউনুস আলী নামের দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply