1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২৬ ইং ১২:০১ পিএম.
কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক এম রহমান মিন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মোঃ নাজমুল হোসেন, মোঃ ফিরোজ আলম মনুসহ প্রেসক্লাবের সদস্যরা।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১ ও ২ মার্চ বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ৪ মার্চ (বিকাল ৪টা–রাত সাড়ে ৭টা।)।
আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ মার্চ আপিল দাখিল এবং ৭ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে।
ভোটগ্রহণ শেষে একই স্থানে ফলাফল ঘোষণা করা হবে। মোট ১৫টি পদে নির্বাচনে মোট ১৫টি পদে ভোটগ্রহণ হবে। পদগুলো হচ্ছে — সভাপতি (১), সহ-সভাপতি (২), সাধারণ সম্পাদক (১), যুগ্ম সম্পাদক (১), কোষাধ্যক্ষ (১), দপ্তর সম্পাদক (১), ক্রীড়া সম্পাদক (১), সমাজকল্যাণ সম্পাদক (১), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (১), প্রচার ও প্রকাশনা সম্পাদক (১) এবং কার্যকরী সদস্য (৪)।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রার্থীদের নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংগ্রহ করা বাধ্যতামূলক। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন কমিশনাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ