আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রাম জেনারেল ২৫০ শয্যার হাসপাতালে সরকারিভাবে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে দ্রুত সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি তাদের।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের দেয়ালে লাগানো জলাতঙ্কের ভ্যাকসিন সরকারি সরবরাহ বন্ধের নোটিশ। তাই বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে নির্দিষ্ট সময়ে শরীরে পুশ করে তিন দফার মেয়াদ পূর্ণ করছেন কুকুর বিড়ালের কামড়ে আক্রান্তরা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কুকুর বিড়াল কামড়ানো রোগীর সংখ্যা বাড়লেও গত দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ। এ অবস্থায় কেউ কেউ বাইরে থেকে নিজের অর্থ ব্যয় করে ভ্যাকসিন কিনে শরীরে পুশ করলেও অনেকে অর্থের অভাবে কিনতে পারছেন না তা।
ভুক্তভোগীদের অভিযোগ, জীবন-মরণের প্রশ্নে জলাতঙ্কের গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সরকারিভাবে সরবরাহ না থাকায় হয়রানীতে পড়েছেন তারা। হয়রানী কমাতে দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি তাদের।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মনসুর আলী জানান, নাতির জন্য ভ্যাকসিন নিতে এসেছি। দেখি সরকারি ভ্যাকসিন এখনও আসে নাই। পরে বাইরের ফার্মেসি থেকে কিনে এনে দিলাম। ভ্যাকসিন না দিলে ভয় থাকে। যদি কিছু একটা হয়।
Leave a Reply