1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের রাজারহাট পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১২ অক্টোবর ২০২৫ ইং ০
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৭২ ঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ রুবেল মিয়ার তৃতীয় শ্রেণি পড়ুয়া জাকিয়া খাতুন (৯) মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত বিষয়টি করেন।
অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ