1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

রাস্তার কাজ শেষ না হতেই কুড়িগ্রামের চিলমারী ব্রিজ ভাঙ্গন

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং ০১:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় নবণির্মিত হরিপুর-চিলমারী রাস্তার কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার প্রাণকেন্দ্র মাটিকাটা মোড় হতে হরিপুর-চিলমারী তিস্তা সেতুগামী জনগুরুত্বপূর্ণ রাস্তার ৮১মিটার দৈর্ঘ্যরে সেতুতে ভাঙন দেখা দেয়ার পথচারী ও যানবাহন চালকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটির কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দেয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা হেড কোয়ার্টার সড়কে তিস্তা নদীর উপর ১হাজার ৪৯০মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত) এর আওতায় চিলমারী অংশে ৫,২৩০ মিটার সড়ক উন্নয়নকরণ কাজে ওই রাস্তায় ৬টি কালভার্ট ১টি ২০মিটার ও ১টি ৮১মিটার ব্রিজের কাজ বাস্তবায়ন করে চিলমারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
এর মধ্যে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা তেলিপাড়া এলাকায় ৮১মিটার দৈর্ঘের একটি ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়নের ঠিকা চুক্তি সম্পাদিত হয় ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী তারিখে। যার চুক্তি মূল্য ছিল ৬কোটি ৩৬লক্ষ ১৪ হাজার ৯৯৬টাকা। ব্রিজটির কাজ করেন কুড়িগ্রামের ঠিকাদার খায়রুল কবির লেলিন।
২৪ আগষ্ট ২০২০সালে ৮১মিটার ওই ব্রিজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৩সালে ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু রাস্তাটির কাজ এখনও চলমান রয়েছে। এরই মধ্যে ৮১মিটার দৈর্ঘ্যের ব্রিজটির উপরে ৩স্থানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দেয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা তেলিপাড়া এলাকায় অবস্থিত ৮১মিটার ব্রিজটির উপরে ৩স্থানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী মওলানা ভাসানী সেতু খুলে দেয়ার ওই পথে প্রতিনিয়ত বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে। ব্রিজের উপরে ভাঙন দেখা দেয়ায় এসব যানবাহনের চালক এবং পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এসময় পথচারী মোঃ জয়নুল আবেদীন, মোঃ সাইফুল ইসলাম রাঙা, মোঃ আলমগীর হোসেন, মোঃ বাদল মিয়াসহ অনেকে জানান, মাত্র ব্রিজের কাজ শেষ হয়েছে এখনও রাস্তার কাজ শেষ হয়নি, এরই মধ্যে ব্রিজের উপরে ভাঙন।
কাজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতাউর রহমান বলেন, ৮১ মিটার ব্রিজটির প্যাটেনষ্টোন ঢালাই দেয়ার দুইদিন পরে আর্চ ব্রিজের কাজে নিয়োজিত যন্ত্রপাতি ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়ায় হয়তো কোন আঘাত পেয়েছিল তাই ঢালাইয়ে ভাঙন দেখা দিয়েছে। কাজের ৩বছর পার হয়েছে, এখন রাস্তা কার্পেটিংয়ের সাথে কাজ করতে হবে।
এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ জুলফিকার আলী জানান, ৮১ মিটার ব্রিজের কাজ পূর্ববর্তী উপজেলা প্রকৌশলীর আমলে হয়েছে। তবে ব্রিজের মূল স্লাবের উপরে কভারিং হিসেবে প্যাটেনষ্টোন ঢালাই নামে একটি ঢালাই দেয়া হয়। ঢালাই দেয়ার পর কোন পরিবহন উপর দিয়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে। রাস্তা কার্পেটিংয়ের সময় ব্রিজটির উপর দিয়ে কার্পেটিং করা হবে বলে জানান তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ