1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

চাঁদা দাবি করা কুড়িগ্রামে জামায়াত নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১৯ জুলাই ২০২৫ ইং ১২:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছেন এবং বাবু নামে এক ব্যবসায়ীর কাছে মামলা থেকে অব্যাহতির কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেছেন। বিষয়টি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, “সংগঠনের কোনো নেতা বা কর্মী সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকার সুযোগ নেই। তাই আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জেলা জামায়াত আমীরের নির্দেশক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ