1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু’ভাগ শ্রমিকের দেহ

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ইং ১২:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স’মিলের করাতে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘স’ মিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং ‘স’ মিলের মালিক আয়নাল হক ভগ্নীপতি বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার বিকেলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে ‘স’ মিলের করাতের উপর পড়ে যান তিনি। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, ‘স’ মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ