1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকমুক্ত করার অঙ্গীকার

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৩ জুলাই ২০২৫ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভায় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তারা জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত। এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। কাজেই এই এলাকা মাদকমুক্ত করাই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ  মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জেলার মাদক প্রতিরোধে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদা তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে জেলার সর্বত্র অভিযান ও সভা সমাবেশ অব্যাহত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ