1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

রোগাক্রান্ত-মরা গরুর মাংস বিক্রয়ের সময় হাতেনাতে আটক কসাই

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১২ জুলাই ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করেন এক কসাই। পরে ওই পচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসছিলৈন তিনি। এসময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে দি‌য়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কসাইয়ের নাম শাহানুর রহমান (৪২)। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের জোবেদ আলীর ছেলে।
শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউএনওর উপস্থিতিতে ওই কসাইয়ের দোকান থেকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসগুলো উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কসাই শাহানুর অনেকদিন ধরে রোগাক্রান্ত ও মরা গরু জবাই করে পচা মাংস বিক্রি করে আসছেন। কিন্তু তাকে হাতেনাতে ধরা যায়নি। শুক্রবার রাত ১১টার দিকে শাহানুর কসাইয়ের এক সহযোগী অটোরিকশাযোগে বস্তায় ভরে মাংস নিয়ে যাচ্ছিলেন। এসময় সন্দেহ হয়। অটোরিকশাটি থামতে বললে কসাইয়ের সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে বস্তা খুলে পচা দুর্গন্ধযুক্ত মাংস দেখা যায়।
পরে শাহানুর কসাই নিজে এসে এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মাংসগুলো পুঁতে রাখার প্রস্তাব দেন। কিন্তু উত্তেজিত জনতা তাতে রাজি না হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোছাঃ রেহেনুমা তারান্নুম জানান, ঘটনাটি গভীররাতে ঘটেছে। ওই মাংস বিক্রেতাকে লাইসেন্স ছাড়া আর মাংস বিক্রি করতে দেওয়া হবে না। ভবিষ্যতে কখনো যেন অসুস্থ, রোগাক্রান্ত বা মরা পশুর মাংস বিক্রি না করেন, সে বিষয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ