1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ডাম্পার ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
প্রতীকী ছবি সংগৃহীত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৩ জুলাই ২০২৫ ইং ০৩:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ডাম্পার ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও চারজন।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা খাতুন (১৫)। আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে অটোচালক মারা যান। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় অপর চারজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অটো যাত্রী আতিকা খাতুন মারা যায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ