1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

অতিরিক্ত খাজনা আদায় বন্ধে নৌ-ঘাটে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১২ জুলাই ২০২৫ ইং ০৭:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চরাঞ্চলের বাসিন্দারা।
শনিবার (১২ জুলাই) বিকেলে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে এ মানববন্ধন হয়। এতে চরের কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য আবু রায়হান, যাত্রাপুর হাটের ব্যবসায়ী নজরুল, মাসুদ রানা, আব্দুস সালামসহ অনেকে।
তারা বলেন, চরের লাখো মানুষ শনি ও মঙ্গলবার যাত্রাপুর হাটে আসেন। এসব মানুষের কাছ থেকে ঘাটের নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত আদায় করছে ইজারাদার। এছাড়াও চরাঞ্চলের মানুষ কৃষি পণ্য হাটে বিক্রি করতে আসলে খাজনা হিসেবে অতিরিক্ত টাকা দিতে হয়। ফলে চরাঞ্চলের মানুষ খাজনানৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি বন্ধে প্রসাশনের দৃষ্টি কামনা করেন তারা।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে চরের মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে ঘাট ইজারাদার এরশাদুল হক। তার কাছে অসহায় হয়ে পড়েছে চরের হাজারও মানুষ। তাই প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোছাঃ সাঈদা পারভীন জানান, ঘাটটি জেলা পরিষদের। তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ