1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ০৯ জুলাই ২০২৫ ইং ০৩:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নাজিম(৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল।
বুধবার(৯জুলাই) সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শে^ তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার(৮জুলাই) বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলতে যায়। শিশুটির মা পাশেই প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। শিশুটিকে না পেলে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয় এলাকাবাসীর।
প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকায় উঠা-নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন।
রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে বুধবার(৯ জুলাই) সকাল ৮টায় একদল ডুবারু তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এর পর ডুবারুদল শিশুটির লাশ ওই ওয়ার্ডের মহিলা সদস্য মমতাজ বেগমের কাছে হহস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।
পর পর একই পরিবারের দু’টি ঘটনায় রফিকুল ইসলাম পরিবারসহ এলাকাবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ