1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

অপরিকল্পিত সেতু এখন এলাকাবাসীর শাঁখের করাত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর গ্রামের ভিতর দিয়ে যাতায়াতের গ্রামীণ সড়কটি একটি অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার ১২ গ্রামের বাসিন্দাদের।
দুবলাবাড়ি, কলাবাড়ি, বাওয়াইরগ্রাম, কাশিয়াবাড়ি, খেওয়ারচর, বারবান্দা, চুলিয়ারচর, ঝাউবাড়ি ও যাদুরচরসহ ১২ টি গ্রামের মানুষদের যাতায়াতে এ ব্রিজটি ব্যবহার করতে হয়। ব্রিজটির দু’পাশ রাস্তা থেকে প্রায় ১৫ ফিট উঁচু হওয়ায় ব্রিজটি দিয়ে কোন গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। বিশেষ করে সেতুর মূল সুবিধা থেকে বঞ্চিত পথযাত্রী, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং এলাকাবাসী তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে পুরাতন যাদুরচর ও দুবলাবাড়ি যাতায়াত সড়কের মাঝামাঝি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫০ ফিট লম্বা ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন শেষ হয়। সেতুটির দু’পাশের রাস্তার সঙ্গে মিল রেখে নির্মাণের দাবি জানালেও তৎকালীন প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেয়নি বলে জানান ক্ষুব্ধ এলাকাবাসী।
এব্যাপারে সরেজমিনে ব্রিজটি দেখতে গেলে ওই এলাকার সুরুজ্জামাল, আনিচ, অভিযোগ করে বলেন, ব্রিজটি আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। কিন্তু অপরিকল্পিত ব্রিজ নির্মাণের কারণে এর সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। আমরা বেশ ভোগান্তিতে রয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ