1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কেউ ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না’ কুড়িগ্রামে নাহিদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ০২ জুলাই ২০২৫ ইং ০৩:০১ পিএম.
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ২৯ দিনে দেশের ৬৪ জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পদযাত্রার দ্বিতীয় দিনে আজ বুধবার কুড়িগ্রাম এসে পৌঁছেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
পদযাত্রাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এসে পৌঁছলে পদযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ।
স্কুলের শিক্ষার্থীরা ফুল নিয়ে অভিবাদন জানায় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিনকে।
তাদের এক পলক দেখতে রাস্তায় ভীড় জমায় খেটে খাওয়া সাধারণ মানুষ।
আজ দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এনসিপি’র পদযাত্রায় সরেজমিনে দেখা যায়, মানুষ রাজারহাট বাজারের দোকানগুলো থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে।
এনসিপি’র নেতৃবৃন্দকে অভিবাদন জানানোর জন্য স্কুলের শিক্ষার্থীরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। নারীরা দূর থেকে দাঁড়িয়ে নাহিদদের দেখছে। সকলের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। অনেক বৃদ্ধ ব্যক্তিও এসেছেন তাদের এক পলক দেখতে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, হাসিনা স্বৈরাচারের পতন আমাদের মনে করিয়ে দেয় যে, কেউ ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান সংঘটিত হবে।
তিনি বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের কেবল একটি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমরা এখনো একটি নতুন বাংলাদেশ তৈরি করতে পারি নাই।
নাহিদ আরো বলেন, কুড়িগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে আমাদের কাজ করতে হবে। কুড়িগ্রামের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার। কুড়িগ্রাম অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ