1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আহত

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৮ জুন ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের একজন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে দায়িত্বে রয়েছেন।
শনিবার (২৮জুন) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু মোত্তালেব জানান, প্রতিদিনের মতো সকালে হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে যাই। এসময় আকস্মিক দুজন ব্যক্তি আমার নাম-পরিচয় জেনে আক্রমণ করে।
হামলাকারীরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। কী কারণে এমন হামলা করেছে সেই বিষয়ে কিছু জানেন না তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মনীষা দাশ বলেন, হামলার পর আমাদের কিছু পরিচিত লোক তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। ওনার নাক দিয়ে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তসলিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ