1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের শূন্যরেখায় মিললো অজ্ঞাত নারীর মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৮ জুন ২০২৫ ইং ১১:২২ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাত ৮টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুপুরে গরু চরাতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে সংবাদ দেন তারা। বিজিবি রাতে এসে লাশ উদ্ধার করে রৌমারী থানায় হস্তান্তর করেন।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসছে এ রকম সংবাদ শুনেছি। পরে স্থানীয় থানাপুলিশ-বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, সীমান্তের কাছাকাছি হলহলিয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের, তাই শরীরের চামড়াগুলো খসে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছিল বলে সংবাদ পাই। সেখানে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ