1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

গরমে উপজেলা হাসপাতালে বেড়েছে স্যালাইন সংকট

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় কয়েক দিন থেকে ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় রোগের সংক্রামণ অনেক বেড়েছে। মঙ্গলবার (১৭ জুন) ৮ দিনের ব্যবধানে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫৭ জন।
এদিকে হাসপাতালে কলেরা স্যালাইন সংকট দেখা দিয়েছে। এমন গরমে চিকিৎসকরা সাধারণ মানুষ ও রোগীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তবে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী ও তার স্বজনদের দাবি, হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ নেই, তাই বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে।
এ সময় ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী আব্দুর রহমানের স্বজন রেহেনা জানান, পাতলা পায়খানা, জ্বর এজন্য তাকে ভর্তি করা হয়েছে। কিন্তু সোমবার (১৬ জুন) থেকে ভর্তি, এখন পর্যন্ত হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ করা হয়নি। বাইরে থেকে নিতে হচ্ছে।
সাধারণ ওয়ার্ডের রোগী আব্দুল মজিদ কাশিমবাজার থেকে এসেছেন। তিনি রোববার থেকে ভর্তি। থানাহাট ইউনিয়নের ঠগের হাটের স্মৃতি বেগম হঠাৎ করে মাথাব্যথা, শরীর দুর্বল- এজন্য হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ১০ জুন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭১ রোগী, ১১ ও ১২ তারিখ ৬২ জন করে, ১৩ জুন একটু কমলেও চিকিৎসা নিয়েছেন ৫৮ জন। এরপর ধারাবাহিকভাবে ১৪ ও ১৫ জুন ৬৮ ও ৭১ জন এবং সোমবার ও আজকে দুপুর পর্যন্ত ৫০ ও ১৫ জন শিশু-নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এই কয়েক দিনে কলেরা স্যালাইন সরবরাহ হয়েছে ৬০টি, রোগীর তুলনায় যা ছিল সীমিত।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন জানান, ৫ দিনে ৬০টি কলেরা স্যালাইন শেষ। ডিএ, হার্টম্যান ও কলেরা স্যালাইন এবং ট্যাবলেট হিসটেসিনের চাহিদা পাঠানো হয়েছে। আগামী পরশুদিন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বগুড়া থেকে আনা হবে।
বর্তমান পরিস্থিতিতে গরমে সংক্রামণের হাত থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান। তিনি জানান, গরমের পাশাপাশি এ ঈদে গরুর মাংস খাওয়া পর থেকে পেট ব্যথা রোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে।
এ সময় বেশি বেশি করে পানি পান করা, বাইরে বের হলে ঠান্ডা জায়গায় অবস্থান নেওয়া, প্রয়োজন মতো ওরস্যালাইন, আখের রস, ডাবের পানি পান করার পরামর্শ দেন এই চিকিৎসক।
স্যালাইন সরবরাহ না থাকার বিষয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় স্যালাইন সংকট রয়েছে। আগামী শনিবার থেকে স্যালাইন সরবরাহ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ