1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে ঈদের ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৭ জুন ২০২৫ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রামে ঈদের ছুটিতে সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহোযোগীরা ঈদের ছুটিতে নাশকতা অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটিয়ে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেই লক্ষে জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত থেকেই কুড়িগ্রাম জেলার ১১টি থানা এলাকার মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৮টি, উলিপুরে ৮টি, রাজারহাট ৬টি, নাগেশ্বরীতে ৮টি, ভূরুঙ্গামারীতে ৫টি, ফুলবাড়ীতে ৩টি, কচাকাটাতে ২টি, চিলমারীতে ৫টি, ঢুষমারা থানায় ১টি, চর রাজিবপুরে ১টি ও রৌমারী থানায় ৫টিসহ মোট ৫২টি টিম গ্রামীন ব্যাংকের শাখাসহ অন্যান্য ব্যাংকের সামনে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা মোড় এলাকার রিকশাচালক আসাদুল হাবিব (৫৫) বলেন, রাস্তায় যেন যানজট না হয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও দায়িত্ব পালন করছে। তবে এবার কোনো চাঁদাবাজি হয়নি। আমরা খুব খুশি।
কুড়িগ্রাম শহরের সোনালী ব্যাংক পাড়া এলাকার  জলিল মিয়া (৫০) বলেন, এবার জেলা পুলিশ ব্যাংকগুলোতে যে নিরাপত্তার জোড়দার করেছে এটি একটি ভালো উদ্যোগ।
পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, জেলায় যেন কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটনা পারে সেজন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ