1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের চরাঞ্চলে কোরবানি ছাড়াই ঈদ

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৭ জুন ২০২৫ ইং ০৬:০০ পিএম.
কুড়িগ্রামে অধিকাংশ চরের মানুষ কোরবানি ছাড়াই পালন করছে ঈদ। এসব চরের নিম্ন আয়ের মানুষের সামর্থ নেই পশু কোরবানি দেয়ার। ফলে হাজারো শিশু বঞ্চিত হচ্ছে ঈদ আনন্দ থেকে। অনেক বাবা-মা নতুন কাপড় কিনে দিতে না পারায় এসব শিশুর কাছে ঈদ যেন আর কয়েকটা সাধারণ দিনের মতোই। চরের মানুষ কাজের সন্ধানে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এদের অধিকাংশই শ্রমজীবি এবং গার্মেন্টস কর্মী। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সংগঠন তাদের দাবীতে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে।
এ সময় ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে থাকে। শ্রমজীবি মানুষদেও রিকসা অটো চলাচল বন্ধ রাখতে হয় তাদের। আয় প্রায় বন্ধ থাকে শ্রমজীবি মানুষদের। এমনিতেই তাদের স্বাভাবিক আয় হয় না। সংসার চালাতেই তারা বর্তমানে হিমশিম খেতে হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ কোরবানী দিলেও এবার তার সম্ভব হয়ে উঠেনি । ঈদের দিনি বাড়িতে থাকলেও এবার কোরবানী না দিয়ে অলস সময় কাটচ্ছে।  সেই সাথে আছে অনেক চর ও দ্বীপচরে আছে নদী ভাঙ্গন।
১৬টি নদ-নদী নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা। এ জেলায় রয়েছে প্রায় ৪শ ৫টি চর ও দ্বীপচর। এখানে প্রায় ৬ থেকে ৭লক্ষ মানুষ বাস করে। দারিদ্র পীড়িত এসব চরাঞ্চলের মানুষের মধ্যে সামর্থ না থাকায় অন্যের উপর ভর করে কিংবা হাঁস-মুরগী দিয়েই চলে ঈদের আনন্দ ভাগাভাগি।
কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের ধরলা পারের সারডোব ও সন্যাসী চরের প্রায় ৫শতাধিক মানুষ কেউ কোরবানী দিবে না। সাম্প্রতিক সময়ে আগাম বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে তাদের ধান ও ভুট্টা সব পানির নীচে তলিয়ে গেছে। আবাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেই কষ্ট এখনও ভুলতে পারেনি । তারা চিন্তাও করতে পারছে না কোরবানী দেয়ার কথা। এই দুটি চরের কোন মানুষ কোরবাণী দিতে পারেনি বলে জানায় এলাকার বয়োজেষ্ঠ্যরা। এই এলাকার কোন পরিবারে জোটেনি ঈদের কোরবাণীর মাংস।
সন্যাসী চরের তসলিম উদ্দিন, আশরাফ মিয়া, ইলিয়াস হোসেন, কুলসুম বিবি জানান আমরা দিন মজুরী করে সংসার চালাই। যে বছর আবাদ ভাল হয় তখন কয়েকজন মিলে গরু অথবা ছাগল কোরবানি দিতাম। কিনতু এবারের আগাম বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদেও সংসার চালানোর মত টাকা নেই । কোরবানির কথা চিন্তাও করতে পারি না। মুরগী ও হাস দিয়ে সন্তানদের একটু মাংস খাওয়ানোর ব্যবস্থা করবো।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মেম্বার গোলজার হোসেন মন্ডল জানান, চরের মানুষ এমনিতেই গরীব। তার উপর সাম্প্রতিক দুর্যোগে তাদের খুব ধান ও ভুট্টার বাদামের ক্ষতি হয়েছে। এটি কাটিয়ে উঠতেই কয়েক মাস লেগে যাবে। তাদের পক্ষে কোরবানি অসম্ভব হয়ে উঠেছে এবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ