1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে দুস্থদের চাল বিক্রি, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ ইং ০১:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাত মেট্রিক টন সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৪ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ ইউনিয়ন পরিষদের আশপাশের বিভিন্ন গুদামে অভিযান চালায়। পরে উদ্ধারকৃত চাল রাতেই পুলিশ হেফাজতে রাখা হয়।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের সাত হাজার ৯৬৯ দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ভিজিএফ প্রকল্পের প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার এসব চাল বিতরণ করা হচ্ছিলো।
কিন্তু অতি দরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া এসব চালের ১০ কেজি করে স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। ব্যবসায়ীরা সে সব স্লিপে চাল উত্তোলন করে পরিষদের আশপাশের বিভিন্ন গুদামে মজুদ করেন। স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও সেনাবাহিনীকে জানালে বিকেলে প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে অভিযান চালায় সেনাবাহিনী।
এসময় অভিযুক্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের স্টোরম্যান ও চাল বিতরণের সঙ্গে নিয়োজিত ইউপি সদস্যরা পালিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বাজারের বিভিন্ন দোকানের গোডাউন থেকে দুস্থ মানুষের মধ্যে বিতরণকৃত খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত কিছু বস্থাসহ প্রায় ২০০ বস্তা চাল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী লাকু গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই ইউনিয়নের সদস্য যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেফতার করলে আরেক ইউপি সদস্য মোস্তফা জামানকে দায়িত্ব দেওয়া হয়। ফ্যাসিস্টের দোসর অভিযোগে তাকেও গ্রেফতার করে পুলিশ। সবশেষ গত ১২ নভেম্বর ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। খাদিজা বেগমের তত্ত্বাবধানে এসব চাল বিতরণ চলছিল।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম বলেন, পরিষদে ঠিক মতো চাল বিতরণ করা হয়েছে। বাইরে ইউপি সদস্য কী করেছেন আমি তা জানি না।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিব্বির আহমেদ জানান, প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় নেওয়া হয়েছে। নিয়মিত মামলা হবে। তদন্ত করে সম্পৃক্ত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ