1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি, আরো দু’দিন অব্যাহত থাকবে

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ০২ জুন ২০২৫ ইং ১০:০১ এএম.
কুড়িগ্রামে উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসলি জমি, বাদাম, ভুট্টা ও পেয়াঁজ ক্ষেত তলিয়ে গেছে। এতে ক্ষতিরমুখে পড়েছে কৃষকরা।
অন্য দিকে জেলার বেশ কটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙনের।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার ধরলা নদীর পানি ২২.৬৬ সেমি ,দুধকুমার নদীর পানি ২০.৬৮ ও ব্রহ্মপুত্র নদের পানি ২২.৭০ সে.মি সমতলে বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অফিসটি।
তিস্তার চরের বিদ্যানন্দ এলাকার কৃষক মোঃ সাইদ বাবু জানান, আমার ২ বিঘা জমির বাদাম ক্ষেত গত রাতে পানিতে তলে গেছে।কি করবো ভেবে পাচ্ছি না।
আরেক কৃষক সামাদ আলী বলেন, আমি এবারে বাদাম ক্ষেত করে বড় লোকসানে পড়লাম। ঋন করে ৫ বিঘা জমিতে বাদাম ও ২ বিঘা জমিতে পেয়াজের আবাদ করেছি। আগাম পানিতে সব তলে গেছে। বড় বিপদে পড়ে গেলাম।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, চলতি মাসের জুন ৩/৪ তারিখ পর্যন্ত জেলার সব কটি নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোন আশঙ্কা নেই। অন্য নদীর ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ