1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

নিয়মনীতির তোয়াক্কা না করেই বিএনপি নেত্রী বিদ্যালয়ে বসালো পশুরহাট

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ০২ জুন ২০২৫ ইং ০৩:০০ পিএম.
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে গরুর হাট। এতে গরু-মহিষের পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হচ্ছে স্কুলমাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে পুরো মাঠের খেলার পরিবেশও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষ্যে চিলমারী সরকারি কলেজ মাঠে পশুর বিশাল হাট বসে। তবে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সেটি প্রচার হলে উপজেলা প্রশাসন এ হাট বন্ধ করে দেয়।
এ বছর উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার জেয়ারা খাতুন রোজি তার দাপট দেখিয়ে অনুমতি ছাড়াই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাট বসিয়েছেন।
তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থেকেও উপজেলা বিএনপির মহিলা দলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে হাট ইজারা নেওয়াসহ এসব কাজ করে আসছেন বলে জানা গেছে।
রোববার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে গরু-ছাগল, মহিষসহ প্রায় কয়েকশ গবাদিপশু বিক্রির জন্য বেঁধে রাখার খুটি প্রস্তুত রাখা হয়েছে। এতে গরুর পায়ের আঘাতে ও মলমূত্রে নষ্ট হচ্ছে মাঠের ঘাস। হাট বুধবার বিকাল থেকে বসবে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।
এ সময় ক্রান্তি শর্মা, সুরাইয়া খাতুন, মনিসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সামনে খেলার মাঠে এই গরু-ছাগলের হাট বসানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। বর্ষার মৌসুম হওয়ায় মাঠে সারাক্ষণ কাদা জমে থাকে। সবেমাত্র আমাদের মাঠে মাটি ভরাট করে সংস্কার করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত মাঠে খেলতে পারি নাই, এর মধ্যে শুনতেছি যে মাঠে গরুর হাট হবে। আমরা চাই এই গরুর হাট বন্ধ হোক। আমাদের মাঠে গরুর হাট চলবে না। গরুর হাটের কারণে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
বিদ্যালয়ে গরুর হাটের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেত্রী ও হাট ইজারাদার জেয়ারা খাতুন রোজি জানিয়েছেন, আপনাদের সঙ্গে (সাংবাদিক) সাক্ষাতে কথা বলতে হবে। সব বিষয়ে আপনারা যদি অনুমতি এটা সেটা চান- এগুলা তো লোকাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু জানান, আমি বিদ্যালয়ে গরুর হাটের অনুমতি দিইনি। হাটের বিষয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি হ্যাঁও বলেন নি, নাও বলেন নি। আমার শিক্ষার্থীরা ইতিমধ্যে ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ দিতে গেছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, হাট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের লিখিত আবেদন পাইনি। তাছাড়া আমি হাট বসানোর অনুমতি দেইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ