1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, তলিয়েছে কৃষকের স্বপ্ন

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০১ জুন ২০২৫ ইং ০৫:০০ পিএম.
অনবরত টানা বৃষ্টি ও উজানী ঢলের কারণে কুড়িগ্রাম জেলায় তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তায় দ্রুত বাড়ছে পানি। তলিয়ে গেছে বাদাম ক্ষেতসহ রবিশস্য ক্ষেত।
রোববার (০১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার। তবে পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আগামী ৫ দিন নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদ-নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের নীচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা চর গতিয়াশাম গ্রামের কৃষক নুরুল ইসলাম ও আবুল কাইয়ুম জানান, বাদামক্ষেত থেকে তুলে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু পাহাড়ি ঢল এসে বেশিরভাগ ভেসে নিয়ে গেছে। কিছু বাদাম নৌকাযোগে আনছেন।
একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও নওয়াব আলী জানান, বাদাম ক্ষেত থেকে তোলার আগেই ডুবে গেছে।
পর পর দুবার ক্ষেত ডুবে যাওয়ায় ফসল পাওয়ার তেমন আশা নেই আর। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। তিস্তার তীরবর্তী ডাংরা ও দাড়িয়ার পাড় এলাকায় বাঁধ ও বসতি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তার উজানে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় দ্রুত পানি বাড়ছে। ফলে কয়েকটি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।
তিনি বলেন, ঝুঁকিতে পড়া এলাকা চিহ্নিত করে অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ প্রস্তত রাখা হয়েছে। জেলার আরো ৮-৯টি পয়েন্টে নদ-নদীর ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ