1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০১ জুন ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ধর্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন।
জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জুম্মা পাড়ায়) এলাকায় নানীর বাড়ী থেকে পড়ালেখা করেন। স্কুল আসা যাওয়ার সময় ধৃত আসামী মানিক মিয়া (২৫) তাকে নানান রকম কুপ্রস্তাবসহ প্রায় সময় উত্যাক্ত করে আসছিল। সুযোগ পেয়ে গত ১৯ মে ২০২৫ সন্ধ্যায় আনুমানিক ৭টার সময়, নানীর শয়ন ঘরের ভিতরে ৭ম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। একই এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া (২৫)।
পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তারিখ-২০/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ৩০ মে ২০২৫ তারিখ রাত ১০:২৫ টার সময় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মানিক মিয়া (২৫), পিতা- ইদ্রীস আলী, সাং- মৌজাথানা জুম্মাপাড়া, উপজেলা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, আজ দুপুরে আসামী কে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ