1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

লঘুচাপের প্রভাবে দিনভর কুড়িগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টি

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ৩০ মে ২০২৫ ইং ০৬:০০ পিএম.
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুড়িগ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে হঠাৎ এমন আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
বৃষ্টির কারণে শহরের ব্যস্ত সড়কগুলো হয়ে পড়েছে ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হয়েছে তারা ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে। তবে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক ভাবে কম। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীরা।
শুক্রবার (৩০মে) সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক অটো রিকশাচালক অলস বসে সময় কাটাচ্ছেন।
অটো রিকশাচালক হালিম (২৬) বলেন, সকালে বের হইছি অটো রিকশা নিয়ে, কিন্তু যাত্রী নাই। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে কেউ রাস্তায় বের হচ্ছে না। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র একটা ভাড়া পেয়েছি। কিস্তির চাপে বাধ্য হয়ে বৃষ্টির দিনেও রাস্তায় নামছি।
কাপড় বিক্রেতা মাঈদুল ইসলাম বলেন, এই রকম আবহাওয়ায় ক্রেতা আসে না বললেই চলে। বৃষ্টির কারণে দোকান খুলেও বসে থাকতে হচ্ছে। সকাল থেকে বিক্রি করতে পারিনি। কষ্টের মধ্যে আছি। কর্মচারীর বেতন দিতে পারবো না।
কুড়িগ্রাম প্রেসক্লাব এর পাশের চা বিক্রেতা মোঃ  জলিল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দোকানে কেনা-বেচা খুবই কম। তবু দোকান খুলে বসে থাকি, যদি কিছু বেচা যায়।
এদিকে শহরের নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও পানি জমে গেছে। কাদা ও ভেজা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার(৩০মে) দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক ৩ ডিগ্রী মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপ কমে গেলে আবহাওয়ার উন্নতি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ